1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:12 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

Newscover24-এ সংবাদ প্রকাশের পর খুলে দেওয়া হলো বন্ধ রাস্তা

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,

 

কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের সুলতানপুর  ধলিয়ার চর গ্রামের জনচলাচলের রাস্তা বন্ধের ঘটনায় Newscover24–এ সংবাদ প্রকাশের পর অবশেষে ওই রাস্তা খুলে দেওয়া হয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের সরাসরি হস্তক্ষেপে রাস্তায় দেওয়া বাঁশের বেড়া ও গাছের চারা অপসারণ করা হয়। এতে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে প্রায় ১০০ বছরের পুরোনো গুনি প্রফেসারের বাড়ি থেকে গাবতলী বাজার পর্যন্ত সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তায় গাছের চারা রোপণ ও বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে অন্তত ২৫ হাজার মানুষের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল।

সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসন ও জনপ্রতিনিধিদের নজরে আসে। এরপর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য তোতা মিয়া ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। আলোচনার একপর্যায়ে রাস্তা অবিলম্বে উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইউপি চেয়ারম্যান জানান, “রাস্তাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ব্যবহার করে আসছেন। জনস্বার্থের কথা বিবেচনা করে কোনোভাবেই রাস্তা বন্ধ রাখা যাবে না। ভবিষ্যতে কেউ এ ধরনের উদ্যোগ নিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা বলেন, সংবাদমাধ্যমের ভূমিকা ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপের কারণেই তারা আবার স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন। তারা Newscover24–কে ধন্যবাদ জানান।

এলাকাবাসীর দাবি, ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, সে বিষয়ে প্রশাসনের স্থায়ী নজরদারি প্রয়োজন।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT