1. admin@newscover24.com : admin :
February 5, 2026, 12:22 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬,
Oplus_131072

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ-১ আসনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীর পক্ষে নির্বাচনি সমাবেশে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী। তিনি বলেন, বৃহস্পতিবার দুপুর ৩টায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে রিকশা প্রতীকের সমর্থনে এ নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক। এ উপলক্ষে ইতোমধ্যে পুরো এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানান হেদায়াতুল্লাহ হাদী। তিনি আশা প্রকাশ করেন, কিশোরগঞ্জসহ আশপাশের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশ নেবেন।

তিনি আরও বলেন, “ন্যায়ভিত্তিক রাজনীতি, ইসলামী মূল্যবোধ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য কাজ করছে। এই সমাবেশ সেই বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, সদর উপজেলার দায়িত্বশীল মাওলানা আশরাফ আলী, হোসেনপুর উপজেলা সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী, ছাত্র মজলিস জেলা শাখার সহসভাপতি মো. মুজাক্কির হুসাইন ও বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ।

নেতৃবৃন্দ বলেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমূলক রাজনীতির একটি মডেল হিসেবে গড়ে তুলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। তারা আশা প্রকাশ করেন, বৃহস্পতিবারের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT