1. admin@newscover24.com : admin :
February 4, 2026, 3:00 am
শিরোনামঃ
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ ওজুখানা নয় খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ ড্রেন নির্মাণ হচ্ছে শোলাকিয়া মাঠে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ২২, ২০২৬,

 

বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এডভোকেট ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী এনামুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাস্থলে যাবার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তার শরীরে জ্বর এসে যায় এবং বমি করেন। পরে তাকে ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া জানান, তার জ¦র ও শ্বাসকষ্ট রয়েছে। এছাড়া শ্বাসযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তার অক্সিজেনের মাত্রা ৯৯ থেকে ১০০ শতাংশ সেচুরেশনের মধ্যে রয়েছে ৯৩ শতাংশ।

তিনি আশঙ্কামুক্ত কিনা, এমন প্রশ্নের জবাবে ডাক্তার বাহার উদ্দিন ভূঁইয়া বলেন, সেটা এখনই বলা যাচ্ছেনা। পরীক্ষা নিরীক্ষা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT