1. admin@newscover24.com : admin :
February 4, 2026, 2:56 am
শিরোনামঃ
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ ওজুখানা নয় খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ ড্রেন নির্মাণ হচ্ছে শোলাকিয়া মাঠে

গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

সা‌দেক আলম,ময়মনসিংহ
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন—এতে কোনো আইনগত বা নীতিগত বাধা নেই। তিনি বলেন, দেশে যেন অতীতের স্বৈরাচারী ও দমনমূলক শাসনের পুনরাবৃত্তি না হয়, সে জন্য গণভোটে ‘হ্যাঁ’ ভোট নিশ্চিত করতে হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ শহরের টাউন হল অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে ময়মনসিংহ বিভাগীয় প্রশাসন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “গণভোট একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এর মাধ্যমে জনগণ সরাসরি রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাচ্ছে। তাই সবাইকে সচেতনভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে এই প্রক্রিয়ায় অংশ নিতে হবে।”

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্রের নাগরিক হিসেবেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। গণভোটের পক্ষে জনমত গড়ে তুলতে তারা আইনের সীমার মধ্যে থেকেই সক্রিয় ভূমিকা রাখতে পারবেন।

সভায় ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গণভোটে ভোটার উপস্থিতি বাড়াতে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ভোটারদের মধ্যে গণভোট সম্পর্কে ইতিবাচক মনোভাব তৈরি ও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT