1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 5:09 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

ইটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ড, মুদি দোকান ভস্মীভূত; শিশু কর্মচারী দগ্ধ

রা‌কিবুল ইসলাম মাসুম,স্টাফ রি‌পোর্টার
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,

কিশোরগঞ্জের ইটনায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এ ঘটনায় দোকানের এক শিশু কর্মচারী গুরুতর দগ্ধ হয়েছে। আগুনে পাশের আরও দুটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ২০ থেকে ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনা উপজেলার জয়সিদ্দি বাজারে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জয়সিদ্দি বাজারে হাসান আলীর মালিকানাধীন একটি মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। এতে দোকানের ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডের সময় দোকানে কর্মরত মুহাম্মদ অয়ন (১২) নামের এক শিশু কর্মচারী গুরুতর দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশের তাপস সিদ্দিকীর মালিকানাধীন একটি মোবাইল সার্ভিসিং দোকান এবং আল আমিনের মালিকানাধীন একটি কম্পিউটার দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT