1. admin@newscover24.com : admin :
February 4, 2026, 1:12 am
শিরোনামঃ
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ ওজুখানা নয় খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ ড্রেন নির্মাণ হচ্ছে শোলাকিয়া মাঠে

সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬,

কিশোরগঞ্জ –৪ (ইটনা–মিঠামইন–অষ্টগ্রাম) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, “সংসদে গেলে আমার দায়িত্ব হবে সত্যের পক্ষে কথা বলা। যে কথাটা বাংলাদেশে সাহস করে কেউ বলে না, সেই কথাই আমি সংসদে দাঁড়িয়ে বলবো।”

শনিবার বিকেলে মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নে বিএনপি আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। তফসিল ঘোষণার পর এটিই ছিল তার নির্বাচনী প্রচারণায় প্রথম আনুষ্ঠানিক মাঠে নামা।
ফজলুর রহমান বলেন, “আমি সংসদে গেলে একটি বাতি সব সময় জ্বলবে—এই বাতিটা হবে সত্য বলার বাতি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামকে আমি একটি সোনার সংসারে রূপ দিতে চাই।” তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা আমাকে ভোট দিলে শুধু আমাকে নয়, নিজেদেরই গৌরবান্বিত করবেন।”
সম্প্রতি দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “দেশের প্রধান উপদেষ্টা বলেছেন—বাংলাদেশ নাকি চোর-বাটপারের দেশ। একজন অভিভাবক কখনো নিজের সন্তানদের এভাবে অপমান করতে পারে না। এই ধরনের বক্তব্য জাতির জন্য লজ্জার।”
ফজলুর রহমান ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দয়া করে তারেক রহমানের প্রতীক ধানের শীষে ভোট দিন।” তিনি জামায়াত প্রসঙ্গে বলেন, “ইসলামের নাম ব্যবহার করে রাজনীতি করা সবচেয়ে বড় প্রতারণা। হেফাজতের আমির বলেছেন, কাফের ক্ষমতায় এলে ইসলাম ফিরতে পারে, কিন্তু জামায়াত ক্ষমতায় গেলে বাংলাদেশে আর ইসলাম ফেরত আসবে না।”
নিজের বয়স ও জীবনের শেষ পর্যায় প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, “আমার বয়স ৭৮ বছর। আমি একজন মুক্তিযোদ্ধা। আগামী পাঁচ বছরে মুক্তিযোদ্ধাদের বয়স ৮০–৮৫ ছাড়িয়ে যাবে। তখন আর কোনো মুক্তিযোদ্ধা নির্বাচন করতে আসবে না। আপনারা চাইলে আমার শেষ জীবনে একজন মুক্তিযোদ্ধাকে ভোট দিয়ে গৌরবান্বিত হতে পারেন।”
উল্লেখ্য, গত ২২ জানুয়ারি ভৈরবে তারেক রহমানের জনসভায় যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ফজলুর রহমান। প্রথমে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২৪ জানুয়ারি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সুস্থ হয়ে শনিবার তিনি ঢাকা থেকে সরাসরি পথসভায় অংশ নেন।
ঘাগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হাসান ভূঞার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন—ফজলুর রহমানের সহধর্মিণী অ্যাডভোকেট উম্মে কুলসুম রেখা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আফতাব উদ্দিন ভূঞা, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ মিয়া, মিঠামইন বণিক সমিতির সভাপতি শাহিরিল আলম তপন, বিএনপি নেতা আলমগীর সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন মিয়া, উপজেলা ওলামা দলের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা ও ঘাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়া।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT