1. admin@newscover24.com : admin :
February 4, 2026, 1:12 am
শিরোনামঃ
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ ওজুখানা নয় খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ ড্রেন নির্মাণ হচ্ছে শোলাকিয়া মাঠে

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬,

 

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও আশপাশের দোকানপাটে অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে আটককৃতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের তিনি বলেন, আটককৃতরা দোষ স্বীকার করায় এবং তাদের অপরাধের প্রকৃতি বিবেচনায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তদের মধ্যে সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সর্বনিম্ন সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তিনি যেই হোন না কেন আইনের আওতায় আনা হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT