1. admin@newscover24.com : admin :
February 4, 2026, 1:11 am
শিরোনামঃ
কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ ওজুখানা নয় খাবার পানি সরবরাহের ব্যবস্থাসহ ড্রেন নির্মাণ হচ্ছে শোলাকিয়া মাঠে

কিশোরগঞ্জে প্রার্থিতা ফিরে পেলেন স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের নেতা আলমগীর

আবু রায়হান, স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬,

কিশোরগঞ্জ-৩ আসনে প্রার্থিতা ফিরে পেলেন স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের নেতা একেএম আলমগীর

নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন-বাংলাদেশ এর আহ্বায়ক একেএম আলমগীর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকালে ইসিতে শুনানি শেষে তার আপিল আবেদন মঞ্জুর করা হয়।
সন্ধ্যায় একেএম আলমগীর নিজে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি জানান, এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় কয়েকজন ভোটারের স্বাক্ষরের গড়মিল থাকার কথা জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়। পরে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে কমিশন তাঁর মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করেন।
একেএম আলমগীর বলেন, চাইলে রিটার্নিং কর্মকর্তা এই সামান্য বিষয়টি সমাধান করতে পারতেন। ঢাকায় গিয়ে আপিল করাটা বাড়তি হয়রানি।
গত ৪ জনুয়ারি কিশোরগঞ্জে দ্বিতীয় দিনের যাচাই-বাছাইয়ে জেলার ছয় আসনের মধ্যে তিন আসনের মোট ৩২জন প্রার্থীর মধ্যে ৮ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এর মধ্যে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের একেএম আলমগীরসহ ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে বাতিল অন্যরা হলেন, জাতীয় পার্টির একাংশের নেতা মুজিবুল হক চুন্নু, গণতন্ত্রী পার্টির দিলোয়ার হোসাইন ভূঁইয়া ও স্বতন্ত্রপ্রার্থী (বিএনপি বিদ্রোহী) জাহাঙ্গীর আলম মোল্লা। এদের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে মুজিবুল হক চুন্নু ছড়া বাকি সবাই প্রার্থিতা ফিরে পেয়েছেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে মোট ১০জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাতিল চারজনের মধ্যে তিনজনের মনোনয়ন বৈধ হওয়ায় এই আসনে এ নিয়ে ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ হলো।
এ আসনে বাকি বৈধ প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, জামায়াতের প্রার্থী ডা. জেহাদ খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলমগীর হোসাইন তালুকদার, জাতীয় পার্টির (জিএম কাদের) প্রার্থী আবু বকর সিদ্দিক, ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ আমিনুল ইসলাম এবং খেলাফত মজলিসের আতাউর রহমান শাহান।
স্বতন্ত্র প্রার্থী এ কে এম আলমগীর একজন মালয়েশিয়া প্রবাসী। দীর্ঘদিন ধরে তিনি তার সংগঠন ‘স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন-বাংলাদেশ’ এর মাধ্যমে এলাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করছেন। এ কারণে এলাকায় তার একটা পরিচিতি রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT