1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:49 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া পুলিশ কর্মকর্তা এখন কিশোরগঞ্জ সদর থানায়

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,

মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বর্তমানে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রেখে চলেছেন।

পুলিশিং ক্যারিয়ারের শুরু থেকেই পেশাদারিত্ব, নিষ্ঠা ও সেবামুখী মনোভাবের জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। দায়িত্ব পালনকালে আইন প্রয়োগের পাশাপাশি জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন তিনি।

এর আগে ২০২৫ সালের অক্টোবর মাসে টাঙ্গাইল জেলার সখীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রমে কার্যকর অভিযান পরিচালনা এবং সার্বিকভাবে জননিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি এ পুরস্কার অর্জন করেন।

পরবর্তীতে ২০২৫ সালের ডিসেম্বর মাসে তিনি কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেন। বর্তমান কর্মস্থলেও তাঁর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে পুলিশিং কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হচ্ছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

 

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT