1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 3:59 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

শহরের যানজট কমাতে কিশোরগঞ্জে হকার উচ্ছেদ ও পূর্ণবাসনের উদ্যোগ

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ১৮, ২০২৫,

 

কিশোরগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রশাসনের উদ্যোগে ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে গৌরাঙ্গ বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা নদীর পাড়ের খালি জায়গায় পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।

রোববার, ১৮ ডিসেম্বর সকালে ১১ টায়  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ পূর্ণবাসনের জন্য নির্ধারিত স্থানের সীমানা নির্ধারণ করেন এবং হকার ব্যবসায়ী নেতাদের সঙ্গে কথা বলেন।

এ সময় কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পৌরসভার সচিব শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফ বলেন,
“শহরকে যানজটমুক্ত করতে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করে তাদের নির্দিষ্ট স্থানে পূর্ণবাসনের ব্যবস্থা করা হবে।”

প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়িত হলে শহরের যান চলাচল স্বাভাবিক হবে এবং পথচারীদের ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT