1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:26 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

মিঠামইনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ১২০ জন দরিদ্র রোগী

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,

কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন দরিদ্র চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)। সোমবার সকালে উপজেলার ঢাকী ইউনিয়নের ঠাকুরহাটিতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পের উদ্বোধন করেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) উপপরিচালক ও পিপিইপিপি-ইইউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. শহীদুজ্জামান ভূঁঞা। এ সময় ডিএসকে’র কারিগরি কর্মকর্তা (পুষ্টি) সুজন কুমার বাগচী, দীন চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন, উপ-সহকারী মেডিকেল অফিসার মাসুম বিল্লাহ, ডিএসকে’র সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি)মো রাসেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্পে ১২০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। এছাড়া ১০ জন চক্ষু ছানি রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। নিজের এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ওষুধ পেয়ে হাওরপাড়ের দরিদ্র রোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং ডিএসকে’র প্রতি তারা কৃতজ্ঞতা জানান।
প্রসঙ্গত, ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে এবং পল্লী-কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর কারিগরি সহযোগিতায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের মাধ্যমে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) মিঠামইন উপজেলার ঢাকী এবং বৈরাটি এই দুটি ইউনিয়নে বিশেষায়িত স্বাস্থ্যক্যাম্প পরিচালনা করে আসছে। এর আগে ৮০ জন চক্ষু ছানি রোগীকে সংস্থাটি বিনামূল্যে ছানি অপারেশন করানোর মাধ্যমে তাদের স্বাভাবিক দৃষ্টি ফেরানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT