1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:02 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

মিঠামইনে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

রা‌কিবুল ইসলাম মাসুম,স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২২, ২০২৫,

 

কিশোরগঞ্জের মিঠামইনে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার সকালে উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের তেলিখাই গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত খোকন মিয়া (৪৫) ওই গ্রামের আক্কেল আলীর ছেলে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, কিছুদিন পুর্বে খোকন মিয়ার মেয়ে চট্রগ্রামে এক ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে। এ ঘটনায় একই গ্রামের জিয়া উদ্দিন ও উজ্জ্বলের বোন সেখানে তাদের সহায়তা করেছে সন্দেহ করে খোকন মিয়া। পরে এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়।

সোমবার সকালে খোকন মিয়া জমিতে কাজ করতে যাচ্ছিলেন। এ সময় জিয়া উদ্দিন ও উজ্জ্বল তার পথরোধ করে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হন খোকন মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT