1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:33 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

পাকুন্দিয়ার স্ত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা,

রা‌কিবুল ইসলাম মাসুম,স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায়
ইভা (২০) নামের এক তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামী সাকিব মিয়ার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইভা ওই গ্রামের ইব্রাহিম মিয়ার মেয়ে। আর ঘাতক স্বামী সাকিব একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

 

 

জানা যায়, আগরপাট্টা গ্রামের সাকিব তিন বছর আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন ছয়চির গ্রামের সৌদি প্রবাসী ইব্রাহিম মিয়ার মেয়ে ইভাকে। তাদের একটি ৬ মাসের কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ইভা তার বাবার বাড়িতেই থাকতো।

 

বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ছয়চিরের শশুর বাড়িতে যায় সাকিব। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ধারালে অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় সে। পরে আশেপাশের লোকজন ইভাকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আরিফুল ইসলাম পাকুন্দিয়া প্রতিদিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT