1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:53 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার সেই সুরভী

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : সোমবার, জানুয়ারি ৫, ২০২৬,

 

অবশেষে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভী। সোমবার (৫ জানুয়ারি) বিকালে তার জামিন মঞ্জুর করেন আদালত।

সন্ধ্যা ৬টা ২০ মিনিটে এক স্ট্যাটাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিষয়টি নিশ্চিত করে।

সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, ‘আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।’

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘সুরভীর বিষয়ে খোঁজ নিয়েছি। ইনশাআল্লাহ দ্রুত প্রতিকার পাবে।’

এদিন দুপুরে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় তাহরিমা জান্নাত সুরভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী রাশেদ খান।

তবে এসময় সুরভী সাংবাদিকদের কাছে দাবি করেন, ‘কোনো তদন্ত প্রতিবেদন ছাড়াই রিমান্ডে নেওয়া হচ্ছে।’ এছাড়া এই মামলায় চারজন আসামি হলেও শুধু তাকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

রিমান্ড আদেশের প্রতিক্রিয়ায় সুরভীর আইনজীবী জানিয়েছিলেন, ‘এই মামলা ভুয়া। আমরা আগামীকালের মধ্যেই রিভিশন করব। আশা করি, ন্যায়বিচার পাব।’

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, মামলা বাণিজ্য ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT