1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:16 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে………মুহাদ্দিস রবিউল বাশার

রিপোর্টার এস এম মোস্তাফিজুর রহমান
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ৯, ২০২৫,

জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে………মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান।

সাতক্ষীরা (কালিগঞ্জ-আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার বলেছেন-শ্রীউলা ইউনিয়নের অবহেলিত গ্রামীণ সড়কগুলো মেরামত করা হবে,জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হবে,সমস্ত খাল উন্মুক্ত করার ব্যবস্থা করা হবে,সুপেয় পানির ব্যবস্থা করা হবে,পানি নিষ্কাশনের ব্যবস্থা সুগম করা হবে,সকল শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবন উন্নয়নে ব্যবস্থা গ্রহণ করা হবে।
মঙ্গলবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩:০০ টায় শ্রীউলা ইউনিয়ন জামায়াতের আয়োজনে নাকতাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহিলা সমাবেশ,শ্রীউলা মল্লাবাড়ি মসজিদ ও নাকতাড়া কালীবাড়ি বাজারে পৃথক দুটি পথসভা এবং নাকতলা কালীবাড়ি বাজারে অমুসলিমদের সাথে মতবিনিময়য সভায় তিনি এসব কথা বলেন।
মুহাদ্দিস রবিউল বাশার সনাতন ধর্মের লোকদেরকে উদ্দেশ্য করে বলেছেন-জামায়াত ক্ষমতায় গেলে সব ধর্মের লোক সমান সুযোগ সুবিধা পাবে। ন্যায় ও ইনসাফ ভিত্তিক সবকিছু বন্টন করা হবে। সকল ধর্মের লোক স্বাধীনভাবে ধর্ম পালন করবে।

ইউনিয়ন আমীর মাওলানা লুৎফর রহমান এর সভাপতিত্বে ও সেক্রেটারি শাহিনুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুস সোবহান মুকুল,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি,চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক,সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার,
জেলা কর্ম পরিষদ সদস্য ও প্রার্থীর সহধর্মিনী মোছাঃ জয়নাব তাহেরা,উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজ,সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক,উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী শরিফা মনির,প্রভাষক দীপ্র কুমার মন্ডল প্রমুখ।
সমাবেশে বক্তারা দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলের ভোটারদের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT