1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 5:22 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

কিশোরগঞ্জে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

আলাউদ্দিন শুভ , কিশোরগঞ্জ
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে কিশোরগঞ্জে দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে শুরু হওয়া এ কর্মশালায় কিশোরগঞ্জ ও নেত্রকোণা এই দুই জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ৫০ জন সাংবাদিক অংশ নেন। শুক্রবার দুপুরে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে সনদপত্র তুলে দেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান, সিনিয়র সহ-সভাপতি শেখ মাসুদ ইকবাল, সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাংবাদিক কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার মিতু, নেত্রকোণা জেলার বাংলাভিশন প্রতিনিধি ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও চ্যানেল আই প্রতিনিধি জাহিদ হাসান। পিআইবি’র প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম ও কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন। এছাড়া পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন। দ্বিতীয় দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। এর আগে বৃহস্পতিবার প্রশিক্ষণের উদ্বোধন করেন কিশোরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি একে নাসিম খান। প্রথম দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন এসএ টিভি’র নিউজ এন্ড প্লানিং এডিটর সালাহউদ্দীন আহমাদ বাবলু। প্রশিক্ষণে নির্বাচন রিপোর্টিং বিষয়ে বিভিন্ন প্রয়োজনীয় এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT