1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 5:18 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বা*লিয়ে দিয়েছিলাম’

নিজস্ব প্রতিবেদন
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২, ২০২৬,
Oplus_131072

হবিগঞ্জের বানিয়াচং থানায় হামলা, অগ্নিসংযোগ এবং সাব-ইন্সপেক্টর (এসআই) সন্তোষ চাকমাকে হত্যার ঘটনার দায় স্বীকার করে চাঞ্চল্যকর বক্তব্য দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক স্থানীয় সমন্বয়ক। পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সামনেই তিনি দম্ভোক্তি করে বলেন, “এসআই সন্তোষকে কিন্তু আমরাই জ্বালিয়ে দিয়েছিলাম।”

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এই দৃশ্য দেখা যায়। ভিডিওতে দেখা যায়, কয়েকজন যুবক একটি কক্ষে পুলিশ কর্মকর্তাদের সাথে কথা বলছেন। সেখানে উত্তেজিত ভঙ্গিতে এক তরুণ নিজেকে হবিগঞ্জ জেলার সাবেক প্রধান সমন্বয়ক ও বর্তমান সেক্রেটারি দাবি করে ৫ আগস্টের সহিংসতার লোমহর্ষক বর্ণনা দেন।

পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে ওই তরুণ বলেন, “বানিয়াচংয়ে আমরা থানাকে কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন? ঠিক আছে।”

নিজের পরিচয় দিয়ে তিনি আরও বলেন, “আমি হবিগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক ছিলাম। আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের বর্তমান সেক্রেটারি। আমরা বানিয়াচংয়ে থানাকে পুড়িয়েছিলাম আমাদের প্রতিবাদে। আমাদের ভাই ৯ জনকে হত্যা করা হয়েছিল। এই হবিগঞ্জের ছেলে আমরা এখানে দাঁড়ায়ে আছি।”

তার এই বক্তব্যের সময় পাশে থাকা অন্য যুবকদের নীরব থাকতে দেখা যায় এবং পুলিশ কর্মকর্তারাও তার কথা শুনছিলেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের দিন হবিগঞ্জের বানিয়াচং থানায় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইদিন থানায় আটকে পড়া পুলিশ সদস্য এসআই সন্তোষ চাকমাকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়। ভিডিওতে ওই তরুণ মূলত সেই ঘটনারই সরাসরি দায় স্বীকার করলেন, যা নিয়ে এখন তোলপাড় সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT