1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 4:03 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আশাশুনির বুধহাটায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আশাশুনির বুধহাটায় বিএনপির লিফলেট বিতরণ ও পথসভা

আশাশুনি (সাতক্ষীরা), ২০ নভেম্বর:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইউনিয়নের মহেশ্বরকাটি মৎস্য সেট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়। সাতক্ষীরা-৩ আসনে ধানের শীষ প্রতীকের বিএনপি মনোনীত প্রার্থী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন স্বয়ং লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন এবং উপস্থিত সবার প্রতি তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।

লিফলেট বিতরণ শেষে বাজারের প্রধান সড়কে এক পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দিতে গিয়ে কাজী আলাউদ্দীন বলেন,
“আমি কালিগঞ্জ–দেবহাটা আসনে এমপি থাকাকালে এলাকার রাস্তাঘাট, কালভার্ট, স্কুল–কলেজসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছি। মুক্তিযুদ্ধ চলাকালেও আশাশুনির অলিগলিতে যুদ্ধ করেছি। আবার নির্বাচিত হলে আশাশুনির কোনো রাস্তা আর কাঁচা থাকবে না। মসজিদ–মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুৎ ও বেড়িবাঁধ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবো।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন—
আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, শওকত হোসেন, রবিউল আওয়াল ছোট, নূরুল হক খোকন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, সদস্য সচিব আব্দুল কাদের, শ্রমিক দলের আহ্বায়ক নূরুল ইসলাম, সদস্য সচিব রুহুল আমিন, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আছাদ, ইউনিয়ন বিএনপি নেতা তুহিন উল্লাহ তুহিন, ডা. জাহাঙ্গীর হোসেন টুকুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT