1. admin@newscover24.com : admin :
February 14, 2026, 5:24 am
শিরোনামঃ
কিশোরগঞ্জে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি সমাবেশে যোগ দিতে আসছেন মামুনুল হক কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড সংসদে গেলে ‘সত্য বলার বাতি’ জ্বালাবো — ফজলুর রহমান কটিয়াদী‌তে ভাতিজার হাতে বিএন‌পি নেতা খুন নিকলীতে প্রকাশ্যে কারিগরকে কোপ, থানায় মামলা নিতে গড়িমসি কিশোরগঞ্জের হাওড়ে চিচিংগার বাম্পার ফলন, ভালো দামে বিক্রি করে লাভবান কৃষকরা ড. ইউনুস সরকারের কাছে খোলা চিঠি- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান হাসপাতালে ভর্তি মিঠামইনে দুই শিশু শিক্ষার্থীকে বস্তায় ভরে অপহরণের চেষ্টা গণভোটে ‘হ্যাঁ’ ভোটেই অতীতের শাসনের পুনরাবৃত্তি রোধ হবে : আলী রীয়াজ

আশাশুনিকে রোল মডেল করার প্রতিশ্রুতি—বুধহাটায় কাজী আলাউদ্দীন

তৌহিদুজ্জামান
  • Update Time : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫,

আশাশুনিকে রোল মডেল করার প্রতিশ্রুতি—বুধহাটায় কাজী আলাউদ্দীন

তৌহিদুজ্জামান, আশাশুনি (সাতক্ষীরা):
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নে নির্বাচনী সমাবেশে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন বলেছেন, “নির্বাচিত হতে পারলে আশাশুনিকে বাংলাদেশের সেরা রোল মডেল উপজেলায় রূপান্তর করব।”

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বুধহাটা করিম সুপার মার্কেট চত্বরে ইউনিয়ন বিএনপির আয়োজনে এই নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রবের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি কাজী আলাউদ্দীন।

তিনি বলেন, “আমি কালিগঞ্জ–দেবহাটা এলাকায় এমপি থাকাকালে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। এবার আশাশুনির প্রতিটি কাচা রাস্তা পাকা করা হবে। মসজিদ–মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থা—সব ক্ষেত্রেই দৃশ্যমান উন্নয়ন হবে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, আশাশুনিতে একটি ইকোনমিক জোন গড়ে তোলা, বেড়িবাঁধকে বিশ্বের সবচেয়ে টেকসই বাঁধে রূপান্তর, মানিকখালী ব্রিজ টোল ফ্রি ঘোষণা, তাঁত ও কুঠির শিল্প স্থাপন, এবং বুধহাটায় মিনি স্টেডিয়াম নির্মাণের।

মুক্তিযুদ্ধের স্মৃতি উল্লেখ করে কাজী আলাউদ্দীন বলেন, “মুক্তিযুদ্ধের সময় আশাশুনির অলিগলিতে যুদ্ধ করেছি। আন্দোলনের সময়ও এই এলাকাতেই দীর্ঘদিন কাটিয়েছি। তাই এ অঞ্চলের প্রতি আমার আলাদা টান আছে।”

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, মহিলা দল নেত্রী ডা. মর্জিনা খাতুন বেবী, কৃষক দলের আহ্বায়ক লিয়াকত হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব রুহুল আমিন, ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আছাদুজ্জামানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর দেখুন
© All rights reserved © 2024 Zahidit News
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT